• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

পাঁচবিবিতে ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

সেপ্টে ১৪, ২০২০

সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ ৪০ পিস ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর হিলি স্টেশন পট্টির বাবু মিয়ার স্ত্রী লাবনী (২৭) ও একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী আলেয়া বেগম (৫০)।

থানার কর্মকর্তা ইনচার্জ মনসুর রহমান জানান, হিলি থেকে জয়পুরহাটে যাবার সময় পাঁচবিবি পৌরভবনের সামনে গোপন সংবাদে পুলিশ একটি ইজিবাই আটক করে। মহিলা পুলিশ দিয়ে তাদের দেহ তল্লাসী চালিয়ে শরীরে পেঁচানো অবস্থায় ২০টি করে ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে মাদক মামলায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

bitcoin mixer