• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রংপুরের কাউনিয়ায় বিএসটিআইয়ের অভিযানে তিন ফ্যাক্টরীকে সীলগালা

নভে ১০, ২০২২

স্টাফ রিপোর্টার:
রংপুরে কাউনিয়া উপজেলা বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযানে তিন প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়ছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে রংপুর বিএসটিআই-এর উদ্যোগে জেলার কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স মিফতাহুল ফুড প্রোডাক্টস্, বেইলি ব্রীজ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিতে তৈলের পরিবর্তে বালু দিয়ে চিপস্ ফ্রাই করতে দেখা যায়। পণ্যের মান যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মেসার্স আরিফা ফুড প্রোডাক্টস্, সাব্দি, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিতে বিএসটিআই এর অনুমোদন ব্যতীরেকে চমক বিমান ও চমক পটেটো ক্রাকার্স ব্রান্ডের মোড়ক পাওয়া যায়। উক্ত ব্রান্ড গুলি লাইসেন্সে সংযোজন এর পরামর্শ প্রদান করা হয় এবং চমক মাস্তি ব্রান্ডের চিপস্ এর গুণগত মান পরীক্ষর জন্য উৎপাদনস্থলে সীলগালা করা হয়। মেসার্স নাফে ফুড প্রোডাক্টস্, রাজীব, টেপামধুপুর, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিতে নাফে ব্রান্ডের চিপস্ এর গুণগত মান পরীক্ষর জন্য উৎপাদনস্থলে সীলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম)মোঃ জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)মোঃ দেলোয়ার হোসেন, ও ফিল্ড অফিসার (সিএম), মারুফা বেগম ।
তারা জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

bitcoin mixer