• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে বিএনপি’র প্রতিবাদ সভা

ফেব্রু ২৩, ২০২১

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপি’র আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকসহ বিভাগীয় কমিটির উপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, যুবনেতা আবু সাঈদ হোসেন পাখি, সেচ্চসেবক দলের বাবু, ছাত্রদলের মিনহাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ২০ ফেব্রুয়ারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকসহ বিভাগী কমিটির একটি টিম দলকে গতিশীল করতে চিলমারীতে আসেন মতবিনিময় করতে এসময় একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

bitcoin mixer