• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রংপুরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

সেপ্টে ১২, ২০২০

রংপুরে সড়ক দূর্ঘটনায় সুলতান মিয়া (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে শনিবার সকাল সোয়া ৮টায় নগরীর নজিরেরহাট এলাকায়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা। 
হাজীরহাট থানা সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে নজিরেরহাটের দিকে যাচ্ছিলেন সুলতান মিয়া। এ সময় পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ছুটে আসলে ট্রাকটি রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে হাজীরহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। 
হাজীরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। সরেজমিনে আমি নিজে গিয়েছিলাম। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

bitcoin mixer