• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

নাগেশ্বরীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

অক্টো ১৭, ২০২০

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে নাগেশ্বরী থানার রায়গঞ্জ ইউনিয়নের ২ নং-বিট এর আয়োজনে সোনাইর খামার আলিম মাদরাসা মাঠে এ অনুষ্ঠান হয়। রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ ওয়ালিদ মাসুমের সভাপতিত্বে এবং শিক্ষক আমিনুর ইসলামের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত ওসি পলাশ চন্দ্র মন্ডল, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা বেগম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরকার, ২ নং-বিট অফিসার এস.আই তাজেদার আলম ফারুকী, প্রভাষক সোলায়মান আলী, শিক্ষক ফজলার রহমান বিপ্লব, মৎস্যচাষি রাজন প্রমুখ।

bitcoin mixer