• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

বদরগঞ্জেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

নভে ১৭, ২০২৫ #কুড়িগ্রাম

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর): 

রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহীন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে। তিনি তিন সন্তান জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কৃষক সালেহীন (৩৮) দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প চালু করতে যান। এ সময় পাম্পের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, রামনাথপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

bitcoin mixer