স্টাফ রিপোর্টার:
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা তথ্য অফিস এর আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে দুপুর ২ টা পর্যন্ত সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কর্মসূচি অনুষ্ঠান ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা মহাপরিচালক ফায়জুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিভিল ডা. স্বপন কুমার বিশ্বাস।
জেলা তথ্য অফিসার মো. শাহজাহান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান,উপপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা রিয়াদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডা.মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সময়কাল ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২৫ পর্যন্ত। ১৮ কার্যদিবস।
এসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউটস এর সদস্যরা প্রচার ও সহযোগিতা করবে বলে কর্মশালায় জানানো হয়।
