• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

সকল দপ্তরে তথ্যপ্রদানকারি কর্মকর্তার তথ্য হালনাগাদ করতে হবে -কুড়িগ্রাম জেলা প্রশাসক

সেপ্টে ২৮, ২০২৫ #কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার:
সকল সরকারি দপ্তররের ওয়েবপের্টাল হালনাগাদ করা সহ যেসব কর্মকর্তা বদলি হয়ে গেছেন তাদের তথ্য পরিবর্তন করে দ্রুত একজন নতুন তথ্য প্রদানকারি কর্মকর্তা নিযোগ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কুড়িগ্রাম ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব সিফাত মেহনাজ।
“ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরন ,” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সচেতন নাগরিক কমিটি সনাক ও জেলা প্রশাসন কুড়িগ্রাম এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৫ । কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা ।
সকাল ০৯.০০ টায় সনাক সভাপতি আহসান হাবীব নীলুর সভাপতিত্বে কুড়িগ্রাম জেলাপ্রশাসকের চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এরপর সকাল ০৯.৩০ এ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সকলকে আইনটি সম্পর্কে ধারনা দেন টিআইবির এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস ও জেলা তথ্য অফিসার জনাব শাহজাহান আলী । এরপর জেলা তথ্যবাতায়ন সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোর্ডিনেটর জনাব সৌমেন দাস, সেখানে দেখা যায় জেলার ৮০টি দপ্তরের মধ্যে মাত্র ১৪ টি দপ্তরের তথ্যবাতায়নে প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে । সভায় জেলা প্রশাসক তাৎক্ষনিকভাবে সকল দপ্তরকে তাদের তথ্যবাতায়ন হালনাগাদ করার নির্দেশনা দেন
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা এএফএডির নির্বাহী পরিচালক, সাঈদা ইয়াসমিন রুপা বাসস প্রতিনিধী শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জামায়াতে ইসলামের জেলা আমির,মো: আব্দুল মতিন ফারুকি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাসিবুর রহমান হাসিব,সনাকের সহ:সভাপতি ফজলে ইলাহী স্বপন, ডেপুটি সিভিল সার্জন,ডা.আ,ন.ম.গোলাম মোলাইমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ রানা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য না পাওয়া এবং তথ্য না দেয়ার মানসিকতার কথা তুলে ধরেন । তারা সাধারণ মানুষের জন্য আইনটির গুরুত্ব তুলেধরা সহ মানুষকে আইনটি সম্পর্কে আরো সচেতন হতে বলেন এবং তথ্য পাবার জন্য অবেদন ফর্মটি সঠিকভাবে পূরন করার অনুরোধ করেন ।

এদিন টিআইবির ইয়েস সদস্যরা বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ১০০ সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন -২০০৯ সম্পর্কে ধারণা দেয় এবং হাতে কলমে আবেদন প্রক্রিয়া শিখিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ সংক্রাস্ত তথ্যপত্র বিতরণ করে ।

bitcoin mixer