• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রাম আদালতে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

আগ ৬, ২০২৫ #কুড়িগ্রাম
কুড়িগ্রাম আদালতে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগীয় বিএসটিআই-এর উদ্যোগে কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযানে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রংপুর বিএসটিআই-এর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞত্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, কুড়িগ্রাম বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে, সাবিনা জাফরী (৪৬), মেসার্স টেস্টি স্ন্যাকস এন্ড বেকারী, হোল্ডিং- ৮৬৭, কলেজ রোড, সদর, কুড়িগ্রাম; পণ্য- কেক, মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক, মামলা নং- ৬৯৯/২৫, মোঃ আলমগীর গাজী (৩৫), মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, পূর্ব কল্যাণ বেলগাছা (বিসিক শি/ন), সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- চিপস, মামলা নং- ৭০০/২৫, মোঃ এরশাদুল হক (৩৭), মেসার্স এরশাদুল ট্রেডার্স, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- সয়াবিল তেল ও আচার, মামলা নং- ৭০১/২৫, মোঃ বেলাল হোসেন (২৭), মেসার্স আল-আকসা আইসক্রিম ফ্যাক্টরী, টাপুরচর, বুড়িরহাট, হলোখানা, সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও আইসললি, মামলা নং- ৭০২/২৫।
এ বিষয়ে রংপুর বিএসটিআই-এর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম জানান, জনস্বার্থে বিএসটিআই-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

bitcoin mixer