স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ পদযাত্রায় কাপুরুষোচিত আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় নাগরিক পার্টি (এনসিপির) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, নাগরিক পাটি (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির আহবায়ক মুকুল মিয়া, মুখ্য সংগঠক ঈব্রাহিম, ছাত্রসংসদের আহবায়ক জাহিদ হোসেন প্রমুখ।
সামাবেশে বক্তারা বলেন,গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
গোপালগঞ্জের ঘটনায় কুড়িগ্রামে এনসিপি’র বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড
গোপালগঞ্জের ঘটনায় কুড়িগ্রামে এনসিপি’র বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড 