• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রাম পৌরসভার পানির বিল পূণঃ নির্ধারণে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

মে ৬, ২০২৫ #কুড়িগ্রাম
কুড়িগ্রাম পৌরসভার পানির বিল পূণঃ নির্ধারণে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম পৌরসভার আওতায় পানির বিল পূনঃনির্ধারণ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম পৌরসভার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, হিসাবরক্ষন কর্মকর্তা জাকারিয়া হোসেন, সহকারী প্রকৌশলী মো. মাহামুদুন্নবী, সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ বসুনিয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক রাশেদুজ্জামান তাওহীদ, হাফিজুর রহমান জুয়েল, দিনার মিনহাজ, আসাদুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, পৌর জামায়াতের আমীর মতিউর রহমান, সেক্রেটারি এ্যাড. সরদার মো. তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাদিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুছ আলী, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, সাংবাদিক মোস্তাফিজার রহমান, আরিফুল ইসলাম রিগ্যান প্রমূখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গ্রাহকদের প্রশ্ন উত্তর, সমস্যা ও প্রতিকার, পানির বিলসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়।

bitcoin mixer