• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ঠাকুরগাঁওয়ে গণপিটুনতে যুবকের মৃত্যু

জানু ২২, ২০২৫
ঠাকুরগাঁওয়ে গণপিটুনতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের সন্তান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে রশিতে বেধে মারধর করলে ঘটনাস্থলে মারা যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত রুবেলের নামে হরিপুর ও পীরগঞ্জ থনায় দুটি পৃথক চুরির মামলা রয়েছে।

bitcoin mixer