• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

নাগেশ্বরীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

জানু ২০, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সাত্তার মহুরি (৪০)নামের মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 
আজ সকাল ৭টায় উপজেলার চরাইখেলা ব্রিজের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত আব্দুস ছাত্তার কুড়িগ্রাম জর্জকোর্টের মহুরি ছিলেন বলে জানা গেছে।  তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাগলার হাট চর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ছিলো আব্দুস সাত্তার মহুরি নিজ বাড়ি ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। চরাইখেলা ব্রিজে পৌঁছালে বাসটি মোটরসাইকলটিকে ধাক্কা দেয়।  মোটরসাইকেলটি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান।নাগেশ্বরী থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা দুর্ঘটনার মূল কারণ হতে পারে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছেন।

bitcoin mixer