• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

জানু ৬, ২০২৫
কুড়িগ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের উলিপুরে প্রেমঘটিত বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে মিথ্যাচার ও ঘটনায় যুবদলের কমীর স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের ঈদগাহ মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন শেষে কলেজ মোড় এলাকায় সমাবেশ করেন।
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য ওয়াজেদ আলী ঝিনুক, সাবেক থানা ও পৌর দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজাদুন্নবী শামীম, সাবেক জেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামীদ আল হামিদুজ্জামান, সাবেক ভিপি ও জেলা ছাত্র দলের সভাপতি তারিক নাজমুল রোকন, সাবেক ছাত্র দল নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, কৃষক দলের আহবায়ক রিপন রহমান প্রমুখ।
বক্তরা বলেন, অনতিবিলম্বে মিথ্যা মামলায় আটক নেতাকর্মীর মুক্তি ও হাসপাতালের প্রতিবেদন ২৪ ঘন্টার মধ্যে দাখিল ও নেতাকর্মীর বাড়িতে অগ্নি সংযোগকারীর দ্রুত বিচারের দাবী তোলেন। এর ব্যত্যয় হলে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচির ডাক দিবেন বলে জানান বক্তারা।

bitcoin mixer