• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্মৃতি রানী কে হুইল চেয়ার প্রদান

সেপ্টে ৮, ২০২২

 মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্মৃতি রানী কে হুইল চেয়ার প্রদান করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ গড়েয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রতিবন্ধী স্মৃতি রানী কে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলোর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে গড়েয়া ইউনিয়নে প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে ও স্বেচ্ছাসবকলীগের নেতা-কর্মীদের নিয়ে হুইল চেয়ার প্রদান করেন। 

 “একটি হুইল চেয়ারের মানবিক আবেদন”শিরোনামের খবরটি  বেশ কয়েকটি অনলাইন পোর্টালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর নজরে আসলে তিনি প্রতিবন্ধী স্মৃতি রানীকে একটি হুইল চেয়ার প্রদান  করেন। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে প্রতিবন্ধীর বাড়িতে নাজমুল হুদা শাহ্ এ্যাপোলোর উপস্থিতিতে  এই হুইল চেয়ার প্রতিবন্ধি স্মৃতি রানীকে প্রদান করেন।

তিনি আরো বলেন,বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ গরিব ও মেহনতী মানুষের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয়ে কাজ করছে।আমরা করোনা মহামারীতে তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাড়িয়েছি।প্রতি মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পোঁছে দিয়েছি।আমাদের এরকম সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের প্রতি এগিয়ে আসার ধারাবাহিকতা পূর্বেও ছিলো ভবিষ্যতেও থাকবে।পদে থাকি বা না থাকি কিন্তু এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বেলাল হোসেন স্বপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফ আহম্মেদ শাহ্ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ স্থানীয়রা।

bitcoin mixer