• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

গ্যাসের সমস্যা তৈরি করে সকালের বদভ্যাস

এপ্রি ১৪, ২০২২

বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় অধিকাংশেরই সকালবেলা উঠে চা পানের অভ্যাস রয়েছে। কিন্তু অনেকেই চা পান করে থাকেন খালি পেটে। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় বলা হয়েছে, খালি পেটে চা পানের অভ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে গরমকালে। চা খাওয়ার আগে ভারী কিছু না খেলেও অন্তত চায়ের সঙ্গে একটি বিস্কুট খেয়ে নেয়া জরুরি। ঘুম থেকে উঠেই খালি পেটে চায়ের কাপে চুমুক না দেয়াই ভালো। চায়ে ক্যাফিন নামক যৌগ রয়েছে। খালি পেটে এই যৌগ পাকস্থলীতে প্রবেশ করলে অম্লের পরিমাণ বাড়তে পারে। এর ফলে অনেক সময় আকস্মিক বমি বমি ভাব, বুক জ্বালার মতো উপসর্গ দেখা দেয়। গ্যাসের সমস্যারও সূত্রপাত ঘটে। দীর্ঘদিন ধরে খালি পেটে চা পানের অভ্যাস গ্যাসের সমস্যাকে আরও মারাত্মক করে তুলতে পারে। চায়ে থিয়োফিলিন থাকে। এটি শরীরে পানির পরিমাণ হ্রাস করে। ঘুমিয়ে থাকা অবস্থায় শরীরে পানির পরিমাণ কম থাকে। ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করলে সেই পরিমাণ আরও হ্রাস পায়। এর প্রভাব পড়ে কিডনিতে। চা খাওয়ার আগে অল্প কিছু খাবার বা তিন-চারটি বিস্কুট খেয়ে নিলে এই থিয়োফিলিন কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাতে শরীরে পানির পরিমাণ ঠিক থাকে। চিকিৎসকদের পরামর্শ, ঘুম থেকেই উঠেই প্রথমে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে কিছুটা পানি খেয়ে নেয়া জরুরি। কিছুক্ষণ পর হালকা কোনও খাবার খেয়ে তার পর চায়ের কাপে চুমুক দিলে শরীর ও মেজাজ দু’টোই ফুরফুরে থাকবে।

bitcoin mixer