• রবি. জুন ২৮, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ভূরুঙ্গামারী কৃষি অফিসের গ‍্যারেজ উদ্ধোধন

আগ ৩, ২০২১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারি ও প্রশিক্ষণ নিতে আসা কৃষকদের মোটর সাইকেল ও সাইকেল রাখার জন‍্য উপজেলা কৃষি অফিসের সামনে একটি গ‍্যারেজের নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়েছে।মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে গ‍্যারেজটির ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম‍্যান জালাউদ্দিন মন্ডল সহ উপসহকারি কৃষি কর্মকর্তাগন।উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জান বলেন গ‍্যারেজটি নির্মিত হলে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে প্রশিক্ষন নিতে আসা  মোটর সাইকেল,ও সাইকেল রাখতে আর কোন সমস‍্যা হবেনা।এতে মটর সাইকেল ও সাইকেল হারানোর ঝুঁকিও কমে যাবে।

bitcoin mixer