• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

ডিসে ৬, ২০২০

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদার সাথে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‌্যালী আলোচনাসভা ও স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পমাল্য অর্পন করে।
সকাল সাড়ে ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বিজয় র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে স্বাধীনতার বিজয় স্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে পুস্পমাল্য অর্পন শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নিলু, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, কামিউনিস্ট পার্টির নেতা সুব্রতা রায়, সঙ্গীত শিল্পী হাবিবুর রহমান দুলাল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকরি রায় নিলু প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা কুড়িগ্রাম থেকে পালিয়ে যায়। মুক্ত হয় কুড়িগ্রাম। শহরের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করে।

bitcoin mixer