• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রাম সদরের বকসী পাড়া এলাকায় বাঁশ ঝাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

অক্টো ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের পৌর এলাকার বকসী পাড়ায় বাঁশঝাড় থেকে মোছাঃ লিমু (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ এলাকার কামরুজ্জামনের স্ত্রী। তার স্বামী ও পরিবারের লোকজন জানায় লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে নিহতের বাড়ীর পাশের বাঁশ ঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, প্রাথমিক তদন্তে কীটনাশক পান করার প্রমাণ মেলে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহত লিমুর বাবার বাড়ী এবং স্বামীর বাড়ী পাশাপাশি এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে।

bitcoin mixer