• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে ইয়াবা ফেনসিডিলসহ আটক-২

নভে ৫, ২০২০

ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ দু’জনকে ইয়াবা ও ফেনসিডিল সহ আটক করেছেন। গত বুধবার সন্ধা ৭টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিন রাবাইতারী গ্রামের নুর ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্ত(২০) কে ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা (পাঠানটারী) গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মোছা. আকলিমা বেগম(৪৮) কে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮ বোতল ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আটক আমাসীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

bitcoin mixer