• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে জেল হত্যা দিবস পালন

নভে ৩, ২০২০

ফুলবাড়ী প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি আমাদের গভির শ্রদ্ধাঞ্জলি। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় সারা দেশের ন্যায় দিবসটি পালন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন শেষে একটি শোক র‌্যালি বের হরা হয়। র‌্যালিটি বাজারস্থ কেন্দ্রিয় শহীদ মিনার বটতলা থেকে শুরু করে ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল ইসলাম বুলু, যুগ্ন-সম্পাদক শফিউল আলম জেলাল, যুগ্ন-সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখার যুগ্ন-সম্পাদক রফিকুল হক রাজু, সদস্য জাহিদ হাসান নয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন ।

bitcoin mixer