• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রাজারহাটে ভাঙন কবলিত শতাধিক কৃষককে খাদ্য সামগ্রি বিতরণ

অক্টো ২, ২০২১

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী গতিয়াসাম ঘাটে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
বেসরকারি সংগঠন আই-ফার্মার উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের হেড অব অপারেশন ফরহাদ জুলফিকার রাফেল, কো-অর্ডিনেটর আব্দুল মালেক, মার্কেট ফেসিলিটেটর মেহসি হাসান প্রমুখ।
এসময় প্রতিটি পরিবারকে ৮৮০ টাকার প্যাকেজ হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ২টি পচা সাবান বিতরণ করা হয়।

bitcoin mixer