• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

নভে ৫, ২০২০

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী জেলা শাখার উদ্যোগে ৩০জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকোনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, মমিনুর রহমান মোমিন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আবু আলী মাতব্বর, জেলা সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, একরামুল হক সম্র্রাট প্রমুখ।
জেলায় ৬২জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্য থেকে ৩০ জনের মাঝে বিভিন্ন দাতা ব্যক্তিদের সহায়তায় কুড়িগ্রাম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এই সাদা ছড়ি বিতরণ করে।

bitcoin mixer